১৫ কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১৫ কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ৫, ২০২৫ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সহকারী সচিব পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।