সেনাবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার, সৈনিক পদে আবেদন করুন - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সেনাবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার, সৈনিক পদে আবেদন করুন

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ২৭, ২০২৩ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীটিতে সৈনিক পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১০ জানুয়ারি থেকেই আবেদন নেয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীকে এসএমএসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী

পদের নাম: সৈনিক

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

শারীরিক মান
উচ্চতা: পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি। নারী প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ১ ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ৫ ফুট ০ ইঞ্চি।

ওজন: পুরুষ ৪৯.৯০ কেজি ও নারী ৪৭ কেজি।

বুক: পুরুষ স্বাভাবিক ৩০ ইঞ্চি স্ফীত ৩২ ইঞ্চি। নারী স্বাভাবিক ২৮ ইঞ্চি স্ফীত ৩০ ইঞ্চি।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত

সাঁতার: সাঁতার জানা অত্যাবশ্যক

প্রশিক্ষণ: ৩৬ সপ্তাহ মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

বয়সসীমা: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ১৭-২১ বছর। তবে ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা এক বছর শিথিলযোগ্য।

আবেদন ফি: ৩০০ টাকা

আবেদনের শেষ সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৪