সুন্দরবনে খাল থেকে বাঘের ভাসমান মৃতদেহ উদ্ধার - জনবার্তা
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে খাল থেকে বাঘের ভাসমান মৃতদেহ উদ্ধার

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

সুন্দরবনের খাল থেকে ভাসমান অবস্থায় একটি রয়েল বেঙ্গল টাইগারের (বাঘ) মৃতদেহ উদ্ধার করেছেন বনরক্ষীরা। সোমবার(১২ ফেব্রুয়ারি) রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকার একটি খাল থেকে ভাসমান অবস্থায় বাঘটির মৃতদেহ উদ্ধার করা হয়।

বাঘটিকে বন বিভাগের কচিখালী স্টেশন কার্যালয়ে রাখা হয়েছে। বাঘটির ময়নাতদন্তের জন্য মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে প্রাণিসম্পদ বিভাগের একটি টিম সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানিয়েছেন খুলনার বন সংরক্ষক মিহির কুমার দো।

তিনি বলেন, বাঘটির মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। এজন্য প্রানি সম্পদ বিভাগের সাথে সমন্বয় করে একটি টিম পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এছাড়া বাঘটি কিভাবে মারা গেল, বাঘের বয়সসহ অন্যান্য বিষয়গুলো বনবিভাগ অনুসন্ধান করবে বলে জানান এই কর্মকর্তা।