সীতাকুণ্ডে ট্রেনের সঙ্গে পুলিশভ্যানের ধাক্কা, নিহত ৩ - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে ট্রেনের সঙ্গে পুলিশভ্যানের ধাক্কা, নিহত ৩

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ২৭, ২০২৩ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের সঙ্গে টহলে থাকা পুলিশবাহী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। রোববার (২৭ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার সলিমপুর ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, গুরুতর আহতাবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা চট্টগ্রাম থেকে ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।