সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ চালক নিহত - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ চালক নিহত

জনবার্তা প্রতিবেদন
জুন ২৭, ২০২৪ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ জুন) ভোরে দক্ষিণ সুরমা ও ওসমানীনগর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনমাগঞ্জের জগন্নাথপুরের বাসিন্দা সিএনজিচালিত অটোরিকশাচালক সাজু মিয়া ও ঢাকার বাসিন্দা প্রাইভেটকারচালক মোহাম্মদ আলী।

দক্ষিণ সুরমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান ও তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইউনুছ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে দক্ষিণ সুরমায় সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের তেতলী খানুয়া এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক সাজু মিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার দুই যাত্রী আহত হয়েছেন।

একইদিন সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক ওসমানীনগরের আহমদনগর এলাকায় বাস ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী নামে প্রাইভেটকারের চালক নিহত হন।