সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাই রনির ব্যাংক হিসাব জব্দ - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাই রনির ব্যাংক হিসাব জব্দ

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সাবেক পরিচালক ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ভাই আনিসুজ্জামান চৌধুরী রনির নামে থাকা সব ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। পাশাপাশি তার স্ত্রী ও মেয়ের ব্যাংক হিসাবও জব্দ করতে বলা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিএফআইইউ এ আদেশ জারি করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। আনিসুজ্জামান চৌধুরী রনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সাবেক পরিচালক। প্রথম দফায় ৩০ দিনের জন্য ব্যাংক হিসাব বন্ধ রাখতে বলেছে বিএফআইইউ।

বছরের পর বছর ধরে সাইফুজ্জামান ও তার পরিবার ঋণ অনুমোদনসহ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) নানা কার্যক্রমে প্রভাব বিস্তার করে আসছিলেন।

গত মাসে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলে রনি ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পরিবারের সদস্যরা ইউসিবির ওপর নিয়ন্ত্রণ হারান।