সাবেক এমপি গিনি ও জ্যাকব রাজধানীতে গ্রেফতার - জনবার্তা
ঢাকা, , |

সাবেক এমপি গিনি ও জ্যাকব রাজধানীতে গ্রেফতার

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ১, ২০২৪ ১১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি ও আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১ অক্টোবর) ভোরের দিকে রাজধানীর পৃথক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জাতীয় সংসদের সাবেক হুইপ গিনি গাইবান্ধা-২ আসনের এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী জ্যাকব ভোলা-৪ আসনের সংসদ সদস্য ছিলেন।

রেজাউল করিম মল্লিক জানান, গিনি ও জ্যাকব গত ৫ আগস্টের পর দায়ের হওয়া একাধিক মামলার আসামি। তাদেরকে কোন কোন মামলায় গ্রেফতার দেখানো হবে, সেই সিদ্ধান্ত পরে নেওয়া হবে।