সাতক্ষীরার তালায় বিষধর সাপের কামড়ে একজন নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১ জুলাই) দুপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।
রোববার (৩০ জুন) রাত ৮দিকে উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম পিপিএম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
সাপের কামড়ে মৃত এই নারীর নাম আছিয়া বেগম (২৮)। মৃত আছিয়া বেগম রায়পুর গ্রামের নান্টু গাজীর স্ত্রী।
ইউপি সদস্য শিরিনা খাতুন জানান, রোববার সন্ধ্যায় খলিলনগর ইউনিয়নের রায়পুর গ্রামে গৃহবধূ আছিয়া বেগম বাড়ির গোয়ালঘর পরিষ্কার করছিলেন। এ সময় বিষধর সাপ তাকে কামড়ে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনা জানতে পেরে খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু মৃত আছিয়া বেগমের বাড়িতে যান। তাদের পরিবারের খোঁজ-খবর নেন এবং শোকাহত পরিবারটিকে সমবেদনা জানান।
