সাতক্ষীরায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ২৫, ২০২৫ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১০টার দিকে শহরের বকচরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার তানভীর হুসাইন সুজন (৩৫) জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। এহসানুল হাবিব অয়ন (৩৫) বর্তমান জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজার এলাকার হাফিজুর রহমান হত্যা মামলায় সন্দেহজনক আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।