সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ২, ২০২৩ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

আগামী বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার দুটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সাধারণ প্যাকেজের মূল্য ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। আর বিশেষ হজ প্যাকেজের মূল্য ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।

আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, ১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ তারিখে চাঁদ দেখা সাপেক্ষে ২০২৪ সালের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ২০২৪ সালের হজযাত্রীর কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। সরকারি মাধ্যমের কোটা ১০ হাজার ১৯৮ জন, আর বেসরকারি এজেন্সির কোটা ১ লাখ ১৭ হাজার।

বিশেষ হজ প্যাকেজের বৈশিষ্ট্যগুলো হলো- প্যাকেজ আপগ্রেডেশন, অতিরিক্ত অর্থ দিয়ে মক্কার হোটেলে ২ ও ৩ সিটের রুম নেওয়া যাবে। মক্কায় হারাম শরীফের চত্বর থেকে সর্বোচ্চ ৮০০ মিটারের মধ্যে উন্নতমানের হোটেল। মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসন ব্যবস্থা। এক রুমে সর্বোচ্চ ৪ সিট থাকবে। মিনায় এ ক্যাটাগরির তাঁবুতে আবাসন ও বুফে খাবার ব্যবস্থা। মিনা-আরফাহ মুজদালিফা-মিনায় যাতায়াতে প্রত্যেক হজযাত্রীর জন্য বাসে সিট নিশ্চিত করা হবে।

দ্রুত বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে হজযাত্রীর নিবন্ধন কার্যক্রম শুরু করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামী বছরের ১ মার্চ থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে। ১ মে থেকে হজ ফ্লাইট শুরু হবে।