সমালোচনার মুখে শরিফা গল্প পর্যালোচনায় ৫ সদস্যের কমিটি - জনবার্তা
NA 1
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সমালোচনার মুখে শরিফা গল্প পর্যালোচনায় ৫ সদস্যের কমিটি

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ২৪, ২০২৪ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বিভিন্ন মহল থেকে ব্যাপক আলোচনা-সমালোচনা ও আপত্তির মুখে এবার শরিফা গল্প পর্যালোচনায় ৫ সদস্যের কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

নতুন কারিকুলামে সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে মানুষে মানুষে সাদৃশ্য ও ভিন্নতা অধ্যায়ের শরিফা শিরোনামে গল্প নিয়ে উদ্ভূত আলোচনার প্রেক্ষিতে আরো গভীরভাবে পর্যালোচনা করেছে সরকার।

এনসিটিবিকে সহায়তা করার জন্যে বুধবার (২৪ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের গঠন করে দেওয়া ৫ সদস্যের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আব্দুর রশীদকে এই কমিটির আহবায়ক করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মুফতি মাওলানা কফিল উদ্দীন সরকার, এনসিটিবির সদস্য, মশিউজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর এর পরিচালক এবং ঢাকা আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশিদ প্রমুখ।

NA 3