সমকালে চাকরির সুযোগ - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সমকালে চাকরির সুযোগ

জনবার্তা প্রতিবেদন
মার্চ ১৩, ২০২৪ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

দৈনিক সমকালের অনলাইন সংস্করণে বিভিন্ন বিভাগে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ই-মেইলে আবেদন করতে পারবেন।

পদের নাম: সহসম্পাদক, মাল্টিমিডিয়া বা মোজো জার্নালিস্ট, ভিডিও এডিটর, প্রডিউসার এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজার।

কর্মস্থল: ঢাকা, বাংলাদেশ।

সহসম্পাদক হিসেবে দক্ষতা ও যোগ্যতা

>>স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে ভালো ফলসহ ন্যূনতম স্নাতক (সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ অগ্রাধিকার) পাস হতে হবে।
>>অনুবাদে দক্ষ হতে হবে।
>>টেলিফোনে কথা বলে সংবাদ লেখা ও ডেস্ক রিপোর্টিংয়ে দক্ষতা থাকতে হবে।
>>জাতীয় ও আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ বিশ্লেষণে আগ্রহ থাকতে হবে।
>>ফটোশপ ও মাইক্রোসফট অফিস টুলস ব্যবহারে দক্ষ হতে হবে।
>>এছাড়া সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে সিভি পাঠাতে হবে job1.samakal@gmail.com এই ঠিকানায়।

মাল্টিমিডিয়া বা মোজো জার্নালিস্ট হিসেবে দক্ষতা ও যোগ্যতা

>> মাল্টিমিডিয়া বা মোজো জার্নালিস্ট হিসেবে দুই বছরের অভিজ্ঞতা।
>> সঠিক উচ্চারণ ও বাচনভঙ্গি ভালো হতে হবে।
>> ফেসবুক ও ইউটিউব কনটেন্ট তৈরিতে পারদর্শী হতে হবে।
>> ফেসবুক লাইভে পারদর্শী হতে হবে।
>> সোশ্যাল মিডিয়া সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
>> যেকোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস (সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ অগ্রাধিকার) হতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে সিভি পাঠাতে হবে job2.samakal@gmail.com এই ঠিকানায়।

প্রডিউসার হিসেবে দক্ষতা ও যোগ্যতা

>> সংশ্লিষ্ট সেক্টরে কমপক্ষে দুই বছর চাকরির অভিজ্ঞতা।
>> স্টুডিও প্রোগ্রাম পরিচালনায় দক্ষ হতে হবে।
>> যেকোনো প্রোগ্রামের ডায়াগ্রাম ও প্রপোজাল তৈরি করতে পারা।
>> স্টুডিও ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে।
>> যেকোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস (সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ অগ্রাধিকার) হতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে সিভি পাঠাতে হবে job3.samakal@gmail.com এই ঠিকানায়।

সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে দক্ষতা ও যোগ্যতা

>> সংশ্লিষ্টকাজে তিন বছরের অভিজ্ঞতা।
>> সোশ্যাল মিডিয়া সম্পর্কে ভালো ধারণা।
>> ফেসবুক-ইউটিউবের বিভিন্ন ইস্যু ও সমাধান সম্পর্কে জ্ঞান থাকা।
>> এসইও সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে সিভি পাঠাতে হবে job4.samakal@gmail.com এই ঠিকানায়।

ভিডিও এডিটর হিসেবে দক্ষতা ও যোগ্যতা

>> সংবাদমাধ্যমে দুই বছর কাজের অভিজ্ঞতা।
>> প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্টে (মোশন গ্রাফিক্স) দক্ষ।
>> কপিরাইট ইস্যু এবং সোশ্যাল মিডিয়া পলিসি সম্পর্কে ধারণা থাকা।

আবেদন যেভাবে: আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে সিভি পাঠাতে হবে job5.samakal@gmail.com এই ঠিকানায়।

বয়স: সর্বোচ্চ ৩০ বছর।

বেতন ও সুযোগ সুবিধা: আলোচনা সাপেক্ষ।

আবেদনের শেষ তারিখ: ১৭ মার্চ ২০২৪।