সচিবদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সচিবদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ৪, ২০২৪ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন সচিবরা।

বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়েছে।

গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রথমবারের মতো সচিবদের সঙ্গে বৈঠক করছেন সরকারপ্রধান।

জানা গেছে, এবারের বৈঠকে বিস্তারিত কোনো এজেন্ডা থাকছে না।