শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে জাতীয় নাগরিক কমিটির অভিযোগ - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে জাতীয় নাগরিক কমিটির অভিযোগ

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ৩, ২০২৪ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

ছাত্র-জনতার আন্দোলনে লক্ষ্মীপুর ও যাত্রাবাড়ীতে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে জাতীয় নাগরিক কমিটি।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে এ অভিযোগ দাখিল করা হয়।

এর আগে, বুধবার (২ অক্টোবর) রাজধানীর চানখারপুলে স্কুলছাত্র আনাস হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ২৫ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বরাবর এ অভিযোগ দাখিল করেন নিহত আনাসের বাবা পলাশ।