শাটল ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কলেজছাত্রের - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শাটল ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কলেজছাত্রের

জনবার্তা প্রতিবেদন
জুন ৫, ২০২৪ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরীতে শাটল ট্রেনের নিচে কাটা পড়ে ইব্রাহিম ইরফান (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

বুধবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর ষোলশহর রেলস্টেশনের আগে ২ নম্বর গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল ইসলাম।

ইব্রাহিম ইরফান ফটিকছড়ি এলাকার মাহবুবুর আলমের ছেলে। তিনি নগরীর সিএমপি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ইরফান কানে হেডফোন লাগিয়ে রেললাইন ধরে হেঁটে যাচ্ছিল। ট্রেন আসতে দেখে সাধারণ মানুষ দূর থেকে চিৎকার করলেও সে তা শুনতে পায়নি। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ওসি এস এম শহিদুল ইসলাম বলেন, ছেলেটি মোবাইলে কথা বলছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।