রেললাইনে পড়েছিল এক ব্যক্তির মাথাবিহীন মরদেহ - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রেললাইনে পড়েছিল এক ব্যক্তির মাথাবিহীন মরদেহ

জনবার্তা প্রতিবেদন
জুন ২৫, ২০২৪ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের কোটচাঁদপুরে বলুহর ডাকাতির মাঠে অজ্ঞাত এক ব্যক্তির ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকালে শরীর থেকে মাথাবিহীন মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

রেলের লাইনম্যান নয়ন বলেন, কোটচাঁদপুর স্টেশন থেকে ২ কিলোমিটার দূরত্বে ৯৯/৮ এর ১০০/০ নং পিলারের কাছে একটি মরদেহ আছে বলে খবর পাই। পরে ঘটনাস্থলে এসে মরদেহটি রেললাইন থেকে সরানো হয়। জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে, যশোর থেকে তারা এসে মরদেহ উদ্ধার করেছে। তবে মরদেহটির মাথা পাওয়া যায়নি।

কোটচাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, আমরা খবর পেয়ে সেখানে যাই। যশোর জিআরপি পুরিশের কাছে খবর দেওয়ার পর তারা এসে মাথাবিহীন মরদেহটি উদ্ধার করে। যেহেতু মরদেহের মাথা এখনও পাওয়া যায়নি সে কারণে কিছু বলা যাচ্ছে না।