রাজধানীতে কৃষকদল নেতাকে তুলে নেওয়ার অভিযোগ - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে কৃষকদল নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ২৭, ২০২৩ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ তার পরিবার।

বুধবার (২৭ ডিসেম্বর) ভোর ৫টার দিকে রাজধানীর সেগুনবাগিচা বাসা থেকে গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে তুলে নিয়ে যায়।

পলাশের স্ত্রী রাজিয়া সুলতানা বলেন, ভোরে গোয়েন্দা পুলিশ সেগুনবাগিচার বাসায় এসে তাকে ধরে নিয়ে যায়। কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হচ্ছে জিজ্ঞেস করলে তারা বলেন-রামপুরে সরকার বিরোধী লিফলেট বিতরণ করায় তার বিরুদ্ধে মামলা আছে।