রাজধানীতে আবাসিক হোটেলে আগুন, চারজনের মরদেহ উদ্ধার - জনবার্তা
ঢাকা, , |

রাজধানীতে আবাসিক হোটেলে আগুন, চারজনের মরদেহ উদ্ধার

জনবার্তা প্রতিবেদন
মার্চ ৩, ২০২৫ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর শাহজাদপুর এলাকায় সৌদিয়া নামে একটি আবাসিক হোটেলে আগুন লেগেছে। হোটেলটি থেকে ফায়ার সার্ভিস চারজনের মরদেহ উদ্ধার করেছে।

সোমবার (৩ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস চারজনের মরদেহ উদ্ধার করেছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আজ বেলা ১২টা ১৭ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর ভাটারা থানাধীন শাহজাদপুরে সৌদিয়া হোটেলে আগুন লাগার ঘটনা ঘটে। পরে আমাদের দুইটি ইউনিট প্রায় আধা ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, হোটেল ভবনটি ছয়তলা ছিল কিন্তু আগুন লাগে দুই তালায়। আগুন নিয়ন্ত্রণের পর আমাদের তল্লাশি দল হোটেলের ভেতরে চারজনের মরদেহ পায়। সব মরদেহ পাওয়া যায় ছয়তলায়। ছয় তালার বাথরুমের ভেতরের তিনটি সিঁড়ির গোড়ায় মরদেহ গুলা পাওয়া যায়। সিঁড়ির দরজার তালা মারা ছিল। নিহতরা সবাই পুরুষ। প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।