যাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে নারীর মৃত্যু - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে নারীর মৃত্যু

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ৭, ২০২৪ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীতে যাকাতের টাকা নিতে গিয়ে হুড়োহুড়ির সময় পদদলিত হয়ে এক নারীর (৬০) মৃত্যু হয়েছে। রোববার (৭ এপ্রিল) সকাল ৭টার দিকে শহরের ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুপুর পৌনে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, রোববার সকালে রাজবাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. দেলোয়ার হোসেনের বাড়িতে যাকাতের টাকা নিতে একসঙ্গে প্রায় ৫ হাজার নারী-পুরুষ ভিড় করেন। এ সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে ওই নারী মাটিতে লুটিয়ে পড়েন। সেখানে থাকা অপর এক নারী তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখারুল আলম প্রধান ঢাকা পোস্টকে বলেন, ওই নারীর মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে রয়েছে। তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্তের পর এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।