যশোরে অস্ত্রসহ কারবারি গ্রেফতার - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যশোরে অস্ত্রসহ কারবারি গ্রেফতার

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ২৪, ২০২৩ ১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

র‌্যাব-৬ যশোরের একটি দল সীমান্তবর্তী শার্শার বাগআচঁড়া হাইস্কুল মার্কেটের সামনে থেকে কুখ্যাত মাদক ও অস্ত্র কারবারি নাসির উদ্দিনকে (৪০) গ্রেফতার করেছে।

শনিবার (২৩ সেপ্টেস্বর) বিকেলে র‌্যাব-৬ যশোর ক্যাম্প কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদদ সাকিব হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

শনিবার সকালে ২টি বিদেশি পিস্তল, ১টি ওয়ানস্যুটারগান, ৩টি রিভলবার, ম্যাগজিন ও ১৯ রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।

নাসির উদ্দিন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মৃত বুদো সদারের ছেলে। এ ঘটনায় শার্শা থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকালে র‌্যাব গোপন খবর পায় শার্শা থানাধীন বাগআচঁড়া হাইস্কুল মার্কেটের সামনে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য কেনাবেচা ও চোরাচালানের উদ্দেশে অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে মার্কেটের সামনে অভিযান চালিয়ে কুখ্যাত অস্ত্র কারবারি নাসির উদ্দিনকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন, ১টি ওয়ান স্যুটারগান, ৩টি রিভলবার ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

নাসির উদ্দিনের বিরুদ্ধে যশোরের বিভিন্ন থানায় অস্ত্র মামলা, মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা, হত্যা চেষ্টা মামলা রয়েছে বলে র‌্যাবের কাছে স্বীকার করে। সে আরও স্বীকার করে, ভারত থেকে স্বল্প মূল্যে অস্ত্র কিনে এনে বিক্রি করে। সে মাদক ও চোরাচালানির সঙ্গে কয়েক যুগ ধরে জড়িত। নাসির উদ্দিনের বিরুদ্ধে শার্শা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়।