মৌলভীবাজারের সীমান্তে এক দিনে ১২১ জনকে পুশইন - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারের সীমান্তে এক দিনে ১২১ জনকে পুশইন

জনবার্তা প্রতিবেদন
মে ২৫, ২০২৫ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজারের দু’টি সীমান্ত দিয়ে ১২১ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২৪ মে) গভীর রাত থেকে শুরু হয়ে আজ রোববার (২৫ মে) সকাল পর্যন্ত চলে এ পুশইন।

তবে বাংলাদেশে প্রবেশের সঙ্গে সঙ্গেই অবৈধ অনুপ্রবেশকারীদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটকরা কোন দেশের নাগরিক তা এখনও জানা যায়নি। তাদের পরিচয় নিশ্চিতে যাচাই-বাছাই চলছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর সীমান্ত দিয়ে ৭৯ জন ও পাল্লাথল সীমান্ত দিয়ে ৪২ জনকে পুশইন করা হয়। রাত আড়াইটা থেকে ঘন জঙ্গল ও বিলের মধ্য দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়।

বিজিবি ৫২-ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পুশইনের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত আনুমানিক আড়াইটা থেকে সীমান্ত এলাকায় অতিরিক্ত নজরদারি চালানো হয়। তখনই দেখা যায় যে ঘন জঙ্গল ও নৌ-পথ ব্যবহার করে ভারতীয় সীমান্ত থেকে দলবদ্ধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে। বিজিবি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে সবাইকে হেফাজতে নেয় এবং তাদের পরিচয় যাচাইয়ের কাজ চলছে।