মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫ - জনবার্তা
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ২, ২০২৪ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. রেজাউল ইসলাম নান্নু ফরাজি (৫৭) নামে কলেজের এক করনিক নিহত হয়েছেন। এ সময় আরও ৫জন আহত হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) বেলা ৯টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের পল্লীমঙ্গল বাজার এলাকায় একটি লোকাল বাস যাত্রীবাহী ইজিবাইক ও কয়েকজন পথচারীকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

রেজাউল ইসলাম নান্নু ফরাজি শরণখোলা উপজেলার মাতৃভাষা কলেজের করনিক ও খাউলিয়া ইউনিয়নের বড়পরি গ্রামের নুরুল ইসলাম ফরাজীর ছেলে।

গুরুতর আহত অবস্থায় নান্নু ফরাজিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে নিয়ে যাওয়ার পথে বেলা ১০টার দিকে সে মারা যায়। তার মরদেহ এখন মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনায় অপর আহত ব্যক্তিরা হচ্ছেন- রবিউল ইসলাম (১৮), সম্রাট হাওলাদার (২০), আমির হোসেন মোল্লা (৬০) ও সবুজ শেখ (২৫)।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কেউ এখনও অভিযোগ দায়ের করেনি।