মুক্তি পেলেন বিএনপি নেতা প্রিন্স - জনবার্তা
ঢাকা, , |

মুক্তি পেলেন বিএনপি নেতা প্রিন্স

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ১০, ২০২৪ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

তিন মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টায় কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।

এ সময় কারাফটকে তাকে ফুল দিয়ে বরণ সাবেক ছাত্রনেতা শহীদুল্লাহ ইমরানসহ বিএনপি নেতারা। মুক্তির বিষয়টি প্রিন্স নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিএনপির এই নেতা বলেন, ছোট কারাগার থেকে বৃহৎ কারাগারে প্রবেশ করেছি। সরকার যে প্রহসনের নির্বাচন করেছে তা সারা বিশ্ব দেখেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর রাজধানীর বাড্ডায় বোনের বাসা থেকে গ্রেফতার করা হয়েছিল এমরান সালেহ প্রিন্সকে।