ভোটারদের টাকা বিতরণ করলেন লাঙল প্রার্থী - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভোটারদের টাকা বিতরণ করলেন লাঙল প্রার্থী

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ২৫, ২০২৩ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণ করেছেন লাঙল প্রতীকের প্রার্থী শাহরিয়ার ইকবাল। রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামে জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী শাহরিয়ার ইকবালের একটি উঠান বৈঠকে এ ঘটনা ঘটতে দেখা যায়।

এ সময় শাহরিয়ার ইকবাল রিয়াদ তার নির্বাচনী প্রচারে একটি উঠান বৈঠকে ভোটারদের লাঙল প্রতীকে ভোট দেওয়ার জন্য প্রকাশ্যে টাকা দেন। ওই উঠান বৈঠকে ফেনী-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শাহরিয়ার ইকবাল রিয়াদ বসে থেকে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে ভোটারদের হাতে ভোট দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে নগদ টাকা তুলে দেন।

এর আগে শনিবার বিকেলে ফুলগাজী বাজারে জনসংযোগ শেষে উপস্থিত ভোটারদের মাঝে তিনি নগদ টাকা বিতরণ করেন, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে কোনো প্রার্থী যদি টাকা দিয়ে ভোটারদের নির্বাচনে প্রভাবিত করার চেষ্টা করে নির্বাচন কমিশনের ধারা অনুযায়ী এটি শাস্তিযোগ্য একটি অপরাধ। এর দায়ে প্রার্থীর প্রার্থিতাও বাতিল হতে পারে।

এ বিষয়ে শাহরিয়ার ইকবাল রিয়াদের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ভুল হয়ে গেছে, এ ধরনের ভুল আর হবে না।