বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেলো দুই ভাইয়ের - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেলো দুই ভাইয়ের

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ২২, ২০২৩ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

খুলনার রূপসায় বিদ্যুতের তারে জড়িয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২১ আগস্ট) বিকেলে ও রাতে রূপসা উপজেলার আনন্দনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোদাচ্ছের শেখ (৪৮) ও ইকবাল শেখ (৩২)। তারা আনন্দনগর গ্রামের সরোয়ার শেখের ছেলে এবং দুজনই ঘের ব্যবসায়ী ছিলেন। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ঘেরে যাওয়ার সময় এলাকার অপর ঘের ব্যবসায়ী জের আলী শেখের ঘেরে দেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান ইকবাল শেখ। রাত সাড়ে ১১টার দিকে ছোট ভাইকে খুঁজতে বের হন বড় ভাই মোদাচ্ছের শেখ। এসময় তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে মারা যান।

রূপসা থানার ওসি শাহিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।