বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান আটক - জনবার্তা
NA 1
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান আটক

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ৩০, ২০২৪ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে আটক করেছে পুলিশ। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, দলের চেয়ারপার্সন খালেদা জিয়াসহ সব রাজবন্দীদের মুক্তি, সব ধরনের মিথ্যা মামলা প্রত্যাহার ও ‘অবৈধ সংসদ’ বাতিলসহ এক দফা দাবি আদায়ে রাজধানীর উত্তরায় কালো পতাকা মিছিল বের করেছিল বিএনপি। এ মিছিল থেকে তাকে আটক করা হয়েছে।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, মঈন খানকে আটক করে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জেনেছি। তবে বিস্তারিত জানতে পারিনি।

দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে আজ। অধিবেশন শুরুর এক ঘণ্টা আগে সারাদেশে ‘কালো পতাকা’ মিছিল করার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপিসহ সমমনা জোটগুলো। এর মধ্যে রাজধানীর সাতটি এলাকায় এই কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয়।

দুপুর ২টায় ঢাকা মহানগর দক্ষিণে পীরজঙ্গি মাজার/আরামবাগ, যাত্রাবাড়ী কদমতলী, দয়াগঞ্জ এবং নিউমার্কেট/আজিমপুর এলাকায় মিছিল করার কথা বিএনপির। আর উত্তরে মিরপুর-১২ নম্বর বাসস্ট্যান্ড, উত্তরা-১২ নম্বর সেক্টর কবরস্থানের পাশে এবং বাড্ডা লিংকরোড এলাকায় কর্মসূচি পালনের ঘোষণা দেয় দলটি। এসব মিছিলে দলের স্থায়ী কমিটির সদস্যদের পাশাপাশি ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টা কাউন্সিলের সদস্যদের অংশগ্রহণ করার কথা।

কেন্দ্রঘোষিত কর্মসূচিতে অংশ নিতে উত্তরা-১২ নম্বর সেক্টর কবরস্থানের পাশের কালো পতাকা মিছিলে অংশ নেন বিএনপি নেতা মঈন খান। সেখান থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

NA 3