বাগেরহাটে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ভোক্তা অধিকারের - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ভোক্তা অধিকারের

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ২১, ২০২৩ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট শহরে ভেজাল নারিকেল তেল বিক্রির অভিযোগে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে শহরের মিঠাপুকুর ও নাগেরকাজার এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য বিক্রয় থেকে বিরত থাকা, নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরি না করা এবং অবৈধ মজুদদারি করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে অধিদফতরের বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, অভিযান পরিচালনাকালে মূল্য তালিকা না থাকা ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি ও সুপার তেল মিশিয়ে নারকেল তেল বিক্রির অপরাধে মুকিত মেডিকেল হল, মুসলিম সুইটস ও মিম এন্টারপ্রাইজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ১৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

এসময় নিরাপদ খাদ্য পরিদর্শক এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা করেন এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কাজ থেকে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকারের এ কর্মকর্তা।