বাগেরহাটে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মুদি দোকানি গ্রেফতার - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মুদি দোকানি গ্রেফতার

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের শরণখোলায় ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আব্দুল হক মোল্লা (৬৫) নামের এক মুদি দোকানিকে গ্রেফতার করেছে পুলিশ।

থানায় মামলা হওয়ার পর সোমবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে দোকানিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার সুন্দরবন সংলগ্ন শরণখোলা গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা কর্তৃক পরিচালিত কোডেক স্কুল নামের একটি শিক্ষা প্রতিষ্ঠনে অধ্যায়নরত ওই ছাত্রীর বাবা-মা কাজের সুবাদে ভারতে থাকেন। তারা দুইবোন বাড়িতে থাকে। কোডেক স্কুলের সামনে আব্দুল হক মোল্লার দোকান থেকে তারা প্রায়ই কেনাকাটা করে। গত ১৪ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে ষষ্ঠ শ্রেণির ছাত্রী একা ওই দোকানে খাবার কিনতে যায়। এসময় একা পেয়ে মুদি দোকানি আব্দুল হক ছাত্রীটিকে ঝাপটে ধরে দোকানের পিছনে নিয়ে শ্লীলতাহানি ঘটায়। বিষয়টি সে তার বোনকে জানায় এবং স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। এরপর তাদের বাবা-মার সঙ্গে ফোনে কথা বলার পরে সোমবার রাতে ছাত্রীটির বোন বাদী হয়ে শরণখোলা থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরে পুলিশ আব্দুল হক মোল্লাকে গ্রেফতার করে।

এছাড়া ওই ছাত্রীর বয়স নির্ধারণের জন্য বাগেরহাট সদর হাসপাতালে এবং ২২ ধারায় জবান বন্ধির জন্য আদালতে নিয়ে যাওয়া হয়েছে।