বাংলা একাডেমিতে সাহিত্য পুরস্কারে ভূষিত হচ্ছেন ৬ গুণীজন - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলা একাডেমিতে সাহিত্য পুরস্কারে ভূষিত হচ্ছেন ৬ গুণীজন

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ২৬, ২০২৪ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলা একাডেমি পরিচালিত সাদত আলি আখন্দ সাহিত্য পুরস্কারসহ ছয়টি সাহিত্য পুরস্কারে ভূষিত হচ্ছেন ছয় গুণীজন। প্রতিটি পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।

আগামী ২৮ ডিসেম্বর, শনিবার একাডেমির সাধারণ পরিষদের ৪৭তম বার্ষিক সভায় এ পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে।

সাদত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০২৪’-এ ভূষিত হয়েছেন সদ্যপ্রয়াত অনুবাদক ও গবেষক মোহাম্মদ হারুন-উর-রশিদ। ‘সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার ২০২৪’-এ ভূষিত হয়েছেন প্রাবন্ধিক-গবেষক ড. ওয়াকিল আহমদ, ‘কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’-এ ভূষিত হয়েছেন শিশুসাহিত্যিক আবু সালেহ, ‘অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার ২০২৪’-এ ভূষিত হয়েছেন নাট্যজন নায়লা আজাদ, ‘আবু রুশ্দ সাহিত্য পুরস্কার ২০২৪’-এ ভূষিত হয়েছেন কথাসাহিত্যিক নাসিমা আনিস এবং ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৪’-এ ভূষিত হয়েছেন সামগ্রিক অবদানের জন্য কথাসাহিত্যিক সুশান্ত মজুমদার।

এছাড়া অনূর্ধ্ব ৪৯ বছর বয়সী লেখকদের মধ্যে ২০২৩ সালে প্রকাশিত ‘রাইমঙ্গল’ উপন্যাসের জন্য ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৪’- এ ভূষিত হয়েছেন কথাসাহিত্যিক সুমন মজুমদার।