বঙ্গবন্ধু রেল সেতুর পণ্য নিয়ে মোংলায় এলো বাণিজ্যিক জাহাজ - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু রেল সেতুর পণ্য নিয়ে মোংলায় এলো বাণিজ্যিক জাহাজ

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ১৪, ২০২৩ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জে নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মালামাল নিয়ে কোরিয়ান পতাকাবাহী এমভি হুয়াইয়ন হোপ নামে এক বাণিজ্যিক জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে।

সোমবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় মোংলা বন্দরের ৫ নম্বর জেটিতে নোঙর করে জাহাজটি। এর আগে গেল ২ আগস্ট ভিয়েতনামের হাইপোং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দ্যেশে ছেড়ে আসে এ জাহাজ।

বিদেশি ‘এমভি হুয়াইয়ন হোপ’ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের খুলনার অপারেশন ম্যানেজার (শিপিং বিভাগ) শওকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এই নিয়ে ৬ষ্ট বারের মতো বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মালামাল নিয়ে জাহাজ মোংলা বন্দরে ভিড়ল। জাহাজটিতে সেতুর জন্য ১৯৪ প্যাকেজে এক হাজার ৭শ মেট্রিক টন সেতুর মূল অবকাঠামোর মালামাল রয়েছে। জাহাজ থেকে মালামাল খালাস শেষে নৌপথে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর জেটিতে নেওয়া হবে আমদানি করা এসব মালামাল।

মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, তিন দিনের মধ্যে জাহাজ থেকে আমদানি পণ্য খালাস শেষ হবে। পণ্য খালাস শেষে বাণিজ্যিক জাহাজটি মোংলা বন্দর ত্যাগ করবে।