ফকিরহাটে কাঁঠাল গাছ থেকে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে কাঁঠাল গাছ থেকে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

জনবার্তা প্রতিবেদন
মার্চ ২৮, ২০২৪ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের ফকিরহাটে কাঁঠাল গাছ থেকে আম্বিয়া বেগম (৬২) নামের এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার জাড়িয়া পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আম্বিয়া বেগম দুই সন্তানের মা। তিনি ফকিরহাট সদর ইউনিয়নের জাড়িয়া পশ্চিমপাড়া এলাকার আব্দুল লতিফ মোড়লের স্ত্রী।

মরদেহ উদ্ধারের বিষয় নিশ্চিত করেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম। তিনি বলেন, ‘বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার সকালে জাড়িয়া পশ্চিমপাড়া এলাকায় একটি বাগানের কাঁঠাল গাছে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় আম্বিয়া বেগমকে ঝুলতে দেখেন স্থানীয় লোকজন।

খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থল আসে। মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। পরে ময়নাতদন্তরে জন্য মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে জানায় পুলিশ।