পূবালী ব্যাংকে বড় নিয়োগ, নেবে ৫৪০ জন - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পূবালী ব্যাংকে বড় নিয়োগ, নেবে ৫৪০ জন

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূবালী ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি ডেপুটি জুনিয়র অফিসার (ক্যাশ) পদে জনবল নিয়োগ দেবে। প্রার্থীকে বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ডেপুটি জুনিয়র অফিসার (ক্যাশ)

পদসংখ্যা: ৫৪০টি

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। জিপিএ ৫-এর মধ্যে এসএসসিতে ন্যূনতম ৩.৫০ ও এইচএসসিতে ন্যূনতম ৪ এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ ৪-এর মধ্যে ন্যূনতম ৩ থাকতে হবে। কোনো ব্যাংকে কমপক্ষে ২ বছর চাকরির অভিজ্ঞতাসহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩২ বছর

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান।

বেতন: ৩৭,৮০০ টাকা।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে এই ওয়েবসাইটে।

আবেদনের শেষ সময়: ২৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা।

সূত্র: বিজ্ঞপ্তি