পুলিশে ৪৩ কর্মকর্তার রদবদল - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পুলিশে ৪৩ কর্মকর্তার রদবদল

জনবার্তা প্রতিবেদন
মার্চ ২৫, ২০২৫ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ পুলিশের ৪৩ কর্মকর্তার বদলি হয়েছে। এতে পাঁচজন অতিরিক্ত ডিআইজি, ১৮ জন পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১৯ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা দুটি পৃথক বদলির প্রজ্ঞাপন জারি করেছে।

মঙ্গলবার (২৫ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুবুর রহমান প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আনিছুর রহমানকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দায়িত্বে, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোছা. ফরিদা ইয়াসমিনকে ডিএমপিতে এবং এপিবিএন সদর দফতরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূরকে চট্টগ্রাম আরআরএফের কমান্ড্যান্ট পদে বদলি করা হয়েছে।

এছাড়া খো. ফরিদুল ইসলামকে ডিএমপি থেকে র‍্যাব (র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) এ বদলির আদেশ বাতিল করা হয়েছে।