পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম গ্রেফতার - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম গ্রেফতার

জনবার্তা প্রতিবেদন
মে ১০, ২০২৫ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর: ২-এর সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা ইসলামকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

শনিবার (১০ মে) ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, লক্ষ্মীপুর: ২-এর সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

আলোচিত অর্থ ও মানবপাচার মামলায় কুয়েতে সাজাপ্রাপ্ত আসামি লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম।

কুয়েত প্রবাসী শিল্পপতি সেলিনা ইসলাম একাদশ জাতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংরক্ষিত মহিলা আসন-৪৯ থেকে নির্বাচিত হন।

উল্লেখ্য, ২০২০ সালের ১১ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মো. সালাহউদ্দিন একটি মামলা দায়ের করেন, যেখানে শহীদ ইসলাম পাপুল, তার স্ত্রী সেলিনা ইসলামসহ চারজনের বিরুদ্ধে প্রায় ১৪৮ কোটি টাকার অর্থ পাচার ও ২ কোটি ৩১ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ আনা হয়।