পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ, নিরুত্তর হিনা রাব্বানি - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ, নিরুত্তর হিনা রাব্বানি

জনবার্তা প্রতিনিধি
ফেব্রুয়ারি ৫, ২০২৩ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার জন্য পাকিস্তানকে আবারও প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ। গত শনিবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খারের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ দাবি জানান। তবে, মোমেন জানিয়েছেন, তাঁর এই প্রস্তাবে নিরুত্তর ছিলেন হিনা রাব্বানি।

আজ রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।