নিয়োগ দিচ্ছে এসিআই, থাকতে হবে কম্পিউটারে দক্ষতা - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নিয়োগ দিচ্ছে এসিআই, থাকতে হবে কম্পিউটারে দক্ষতা

জনবার্তা প্রতিবেদন
মে ১৩, ২০২৪ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

এসিআই মোটরস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সেলস বিভাগ জেনারেল ম্যানেজার পদে সারাদেশে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৩ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: এসিআই মোটরস লিমিটেড

পদের নাম: জেনারেল ম্যানেজার

বিভাগ: সেলস

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: এমএস অফিসে ভালো (এমএস ওয়ার্ড, এমএস এক্সেল অ্যান্ড পাওয়ার পয়েন্ট) দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ১২ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ৩৪ থেকে ৪২ বছর

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: লাভ শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স, গ্র্যাচুইটি, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ১০ জুন ২০২৪