নারীর গোসলের দৃশ্য ধারণের অভিযোগে বিএডিসি কর্মকর্তা গ্রেফতার - জনবার্তা
ঢাকা, , |

নারীর গোসলের দৃশ্য ধারণের অভিযোগে বিএডিসি কর্মকর্তা গ্রেফতার

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ১৫, ২০২৩ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

বাথরুমের ভেন্টিলেটর দিয়ে এক নারীর গোসল করার দৃশ্য মোবাইলে ধারণ করার অভিযোগে জাফরুল হাসান জুয়েল নামে বিএডিসি এর সহকারী পরিচালককে গ্রেফতার করেছ রংপুর মেট্রোপলিটন পুলিশ।

রোববার (১৫ অক্টোবর) সকালে রংপুর নগরীর মুন্সিপাড়া মোড় এলাকা থেকে আরপিএমপি কোতয়ালি থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান।

গ্রেফতার জুয়েল বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন রংপুরে সহকারী পরিচালক পদে কর্মরত রয়েছেন।

ওসি মাহফুজার রহমান জানান, ভুক্তভোগী নারীর স্বামী বাথরুমের ভেন্টিলেটর দিয়ে গোপনে মোবাইল ক্যামেরা দিয়ে দৃশ্য ধারণ করার অভিযোগে মামলা করলে আমরা অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। আইনগত প্রক্রিয়া শেষে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

এ বিষয়ে সবজি বীজ উৎপাদন খামার বিএডিসি রংপুরের উপ-পরিচালক নির্মলায় কুমার দাস বলেন, বিষয়টি শুনেছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করবো। ঊর্ধ্বতনরা এ ব্যাপারে সিদ্ধান্ত নিবেন।