নগরীতে পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১ - জনবার্তা
ঢাকা, , |

নগরীতে পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ১০, ২০২৩ ১:১৫ অপরাহ্ণ
Link Copied!

নগরীর খালিশপুরে অভিযান চালিয়ে পিস্তল, ৭ রাউন্ড গুলি, ৪টি চাপাতি, ৩টি চাইনিজ কুড়াল, একটি দা ও ২টি ছোরাসহ একজনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। আসামি হলেন বয়রা কলেজ মোড়স্থ কায়েস শিকদার (৩৬)। সে বাগেরহাটের ফকিরহাট থানার মানসা গ্রামের মৃত মোতালেব শিকদারের ছেলে।

কেএমপির অতিরিক্ত উপ-কমিশনার (সিটিএসবি) এ জেড এম তৈমুর রহমান জানান, ৮ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে খালিশপুরে খুলনা-যশোর রোড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন ডেপুটি কমিশনার (ডিবি) বি এম নুরুজ্জামান। এ সময় রাজা বিশ্বাসের দুইতলা বিশিষ্ট বাড়ির নিচতলার সামনের দক্ষিণ পাশের আসামির ভাড়াকৃত দুই কক্ষ বিশিষ্ট ফ্লাটের শয়ন কক্ষের মধ্য হতে একটি পিস্তল, ৭ রাউন্ড গুলি, ৪টি চাপাতি, ৩টি চাইনিজ কুড়াল, একটি দা ও ২টি ছোরাসহ কায়েস শিকদারকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন যাবত মহানগরীতে অস্ত্র ব্যবসা এবং উক্ত অস্ত্র দিয়ে ছিনতাই, চাঁদাবাজিসহ অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। এ সংক্রান্তে তার বিরুদ্ধে খালিশপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। ইতোপূর্বে তার বিরুদ্ধে ২টি মামলা আছে।