দেশ ছাড়ার আগে ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন হাসিনা, পাননি সুযোগ - জনবার্তা
ঢাকা, , |

দেশ ছাড়ার আগে ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন হাসিনা, পাননি সুযোগ

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ৫, ২০২৪ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

পদত্যাগ করে দেশ ছাড়ার আগে নিজের একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলনে হাসিনা ওয়াজেদ। কিন্তু সেই সুযোগ তিনি পাননি।

বিভিন্ন সূত্রের খবর তার সাথে দেশ ছেড়েছেন তার ছোটবোন শেখ রেহানাও। বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন।

শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। এদিকে দুইবার ভাষণের সময় পরিবর্তন করার পর বিকেল ৪টায় জাতির উদ্দেশে ভাষণ দেন সেনাপ্রধান।

শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর গণভবনে ঢুকে পড়েছেন হাজার হাজার মানুষ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলনের দ্বিতীয় দিনে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালিত হচ্ছে আজ। সারাদেশ থেকে ছাত্র-জনতা ঢাকায় আসছেন।