দুষ্কৃতিকারীদের হামলায় তিনজন নিহত, মেজরসহ ১৩ সেনা আহত - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দুষ্কৃতিকারীদের হামলায় তিনজন নিহত, মেজরসহ ১৩ সেনা আহত

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুষ্কৃতিকারীদের হামলায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন মেজরসহ ১৩ সেনা এবং গুইমারা থানার ওসিসহ তিন পুলিশ সদস্য।

রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। হতাহতের ঘটনায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অতি শিগগির তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণপূর্বক শান্ত থাকার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।