তারেক রহমানকে খালাস দেওয়া সেই বিচারককে মামলা থেকে অব্যাহতি - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানকে খালাস দেওয়া সেই বিচারককে মামলা থেকে অব্যাহতি

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ৩, ২০২৪ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দেওয়া বিচারক মোতাহার হোসেনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় অব্যাহতি দেওয়া হয়েছে।

২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় মানি লন্ডারিং আইনে তারেক রহমান ও তার ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের এক সহকারি কমিশনার। মামলায় অভিযোগ ছিল যে, তারা ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা সিঙ্গাপুরে পাচার করেছেন।

২০১০ সালের ৬ জুলাই দুদক তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। তবে ২০১৩ সালের ১৭ নভেম্বর বিচারক মোতাহার হোসেন এই মামলায় তারেক রহমানকে খালাস দেন এবং মামুনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন। ওই সময় তিনি ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক ছিলেন এবং পরে ২০১৩ সালের ডিসেম্বরে অবসর নেন।

মোতাহার হোসেনের বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তিনি দায়িত্ব পালনকালে তার আয়ের সঙ্গে অমিলপূর্ণভাবে প্রচুর সম্পত্তি অর্জন করেছেন। এছাড়া, বিদেশে অর্থ পাচার ও অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগও ছিল। ২০১৩ সালে দুদক তার বিরুদ্ধে তদন্ত শুরু করে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে। কিন্তু তিনি হাজির হননি এবং বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা সত্ত্বেও গোপনে মালয়েশিয়া চলে যান।

এই মামলায় মোতাহার হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে।