ঝালকাঠি জেলা শিবির সভাপতি গ্রেপ্তার - জনবার্তা
NA 1
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠি জেলা শিবির সভাপতি গ্রেপ্তার

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ১৫, ২০২৪ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. সায়েম তালুকদারকে (২৭) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৪ জানুয়ারি) রাত ১২টার দিকে ঝালকাঠি পৌর শহরের বিআইপির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সায়েম তালুকদার ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ঘিগড়া গ্রামের সাইফুল্লাহ তালুকদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, পুরাতন একটি মামলায় রোববার রাতে ঝালকাঠি জেলা ছাত্রশিবিরের সভাপতি সায়েম তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আজ সোমবার সকালে তাকে ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়।

সায়েমের বাবা সাইফুল্লাহ তালুকদার বলেন, আমার ছেলে বরিশাল বিএম কলেজ থেকে মাস্টার্স পাস করেছে। সে ঝালকাঠি শহরে থেকে চাকরির পড়াশোনা করছিল। সে ছাত্রশিবিরের করতো তবে তার নামে কোনো মামলা নেই। পুলিশ কী কারণে তাকে গ্রেপ্তার করছে বলতে পারছি না।

ঝালকাঠি জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, সায়েম নাশকতার মামলায় আসামি। পুলিশ তাকে খুঁজছিল। অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। নাশকতার যেকোনো অপচেষ্টা রুখে দেওয়ার জন্য এমন নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

NA 3