ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক লীগ সভাপতিকে কুপিয়ে হত্যা - জনবার্তা
NA 1
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক লীগ সভাপতিকে কুপিয়ে হত্যা

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ৮, ২০২৪ ১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাজী ফুয়াদকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ রোববার রাত ১০টার দিকে সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ফুয়াদ কাজী ওই গ্রামের মকবুল হোসেন কাজীর ছেলে। তিনি সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।

স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা ফুয়াদ কাজীকে কুপিয়ে হত্যা করে বাড়ির সামনে প্রাথমিক বিদ্যালয়ের সামনে রেখে পালিয়ে যায়।

ওসি মুরাদ আলী বলেন, ফুয়াদ কাজী নামে একজনকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। কী কারণে ঘটনাটি ঘটেছে জানা নেই। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

NA 3