জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১৩, ২০২৫ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করেছে সরকার। আজ (বৃহস্পতিবার, ১৩ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।

এর আগে, আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের’ অনুমোদন দেয়া হয়। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গেজেট পড়তে ক্লিক করুন

আজ দুপুরে রাষ্ট্রপতির কাছে জুলাই সনদের কপি পাঠানোর আগে আদেশের সারসংক্ষেপে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা।