জয়বাংলা’ স্লোগানে ফাঁস মানববন্ধনের মুখোশ, তালতলীতে ভিডিও ভাইরাল - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জয়বাংলা’ স্লোগানে ফাঁস মানববন্ধনের মুখোশ, তালতলীতে ভিডিও ভাইরাল

তালতলী (বরগুনা) প্রতিনিধি
অক্টোবর ২৫, ২০২৫ ৯:০২ পূর্বাহ্ণ
Link Copied!

বরগুনার তালতলীতে উপজেলা বিএনপি আহ্বায়ক শহিদুল হকের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে আয়োজিত মানববন্ধনের আড়ালে ভিন্ন চিত্র উঠে এসেছে একটি ভাইরাল ভিডিওতে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায় মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা হঠাৎ করে ‘জয়বাংলা’ স্লোগান দিচ্ছেন।

ঘটনাটি ঘটে গত ২৫ অক্টোবর (শনিবার) দুপুরে উপজেলার নিশানবাড়িয়া খেয়াঘাট এলাকায়।

স্থানীয় সূত্র জানায়, ওই মানববন্ধনে অংশ নিয়েছিলেন, ৫ নং বড়বগী ইউনিয়ন ৯ নং ওয়ার্ড  আওয়ামীলীগের সভাপতি কালাম মীর, সহ-সভাপতি মতলেব মীর খালেক মীর, বিল্লাল হোসেন খান, কালাম মীর এর বোনাই মোস্তফা খলিফা,ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মাস্টার কামাল মীর, মিন্টু লীগ করা ছগির মীর

সহ ২০ থেকে ২৫ জন স্থানীয় ব্যক্তি।

তারা নিজেদের বিএনপি সমর্থক দাবি করলেও ভিডিওতে ধরা পড়া ‘জয়বাংলা’ স্লোগান এখন তালতলীর রাজনীতিতে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পুরো ঘটনাটি বিএনপিকে বিতর্কিত করার একটি পরিকল্পিত কৌশল হতে পারে। তাদের দাবি, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক অবস্থান বদলে বিএনপির ব্যানারে আসার চেষ্টা করছেন কিছু ব্যক্তি।

তবে আচরণ ও স্লোগানে তাদের আসল পরিচয় প্রকাশ পেয়েছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বলেন, এটা স্পষ্টভাবে একটি সাজানো নাটক। আওয়ামী লীগের নির্দেশেই আমার বিরুদ্ধে ভুয়া অভিযোগ তুলে এ ধরনের প্রহসনমূলক মানববন্ধন করা হয়েছে। ভিডিওতেই সত্য প্রকাশ পেয়েছে।

স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ,ওই মানববন্ধনের মাধ্যমে তালতলীতে বিএনপির সাংগঠনিক ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে।

তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় শহিদুল হক ও তাঁর পরিবার হামলা ও মামলার শিকার হয়েছেন। দলের কঠিন সময়ে যারা পাশে ছিলেন, তাদের নামেই এখন ষড়যন্ত্র চলছে।