ছাত্রীর শ্লীলতাহানি : কলেজিয়েট গার্লস স্কুলের শিক্ষক প্রদ্যুৎ ভট্ট সাময়িক বরখাস্ত - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রীর শ্লীলতাহানি : কলেজিয়েট গার্লস স্কুলের শিক্ষক প্রদ্যুৎ ভট্ট সাময়িক বরখাস্ত

জনবার্তা প্রতিবেদন
মার্চ ৬, ২০২৪ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় কেসিসি নিয়ন্ত্রণাধীন কলেজিয়েট গার্লস স্কুলের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষক প্রদ্যুৎ ভট্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয় কমিটির সভাপতি ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেকের নির্দেশে বুধবার ওই শিক্ষককে সাময়িক বারখাস্ত করা হয়। খুলনা কলেজিয়েট গার্লস্ স্কুল ও কেসিসি উইমেন্স অধ্যক্ষ অধ্যাপক মো. তৌহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানীর চেষ্টা করেন অভিযুক্ত শিক্ষক। এ ঘটনায় বিদ্যালয়ের পক্ষ থেকে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তাদের ৭ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এছাড়া ওই শিক্ষককে শোকজ করা হয়।

কলেজিয়েট গার্লস্ স্কুল ও কেসিসি উইমেন্স অধ্যক্ষ অধ্যাপক মো. তৌহিদুজ্জামান জানান, বিদ্যালয় কমিটির সভাপতি ও সিটি মেয়র বিষয়টি জানতে পেরে ওই শিক্ষককে সাময়িক বারখাস্ত করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত মূল ঘটনা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন।