ছাত্রদলের আহ্বায়কসহ খুলনায় বিএনপির ৬ নেতাকর্মী আটক - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রদলের আহ্বায়কসহ খুলনায় বিএনপির ৬ নেতাকর্মী আটক

জনবার্তা প্রতিবেদন
জুলাই ১৭, ২০২৪ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইসতিয়াক আহম্মেদ ইস্তিসহ ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে দলটির নেতারা।

আটক অন্যরা হলেন ৯নং ওয়ার্ড বিএনপি নেতা সোহেল বাসার, ওয়ার্ড যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইসমাইল হাওলাদার, যোগীপোল ইউনিয়ন যুবদল নেতা রাজু হোসেন রানা, ছাত্রদল কর্মী জিল্লুর রহমান ও দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দল নেতা সেলিম মল্লিক।

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা দাবি করেন, নেতাকর্মীরা সবাই জামিনে ছিলেন। কোনো কারণ ছাড়াই পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। এটা ছাত্রদের আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার অপচেষ্টা।

তবে সদর থানা পুলিশের ওসি কামাল হোসেন খান বলেন, পুরাতন একটি মামলায় পরোয়ানা থাকায় ইস্তিকে গ্রেপ্তার করা হয়েছে।