চুয়াডাঙ্গায় হঠাৎ রেললাইনে ফাটল, ট্রেন চলাচলে ধীরগতি - জনবার্তা
NA 1
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় হঠাৎ রেললাইনে ফাটল, ট্রেন চলাচলে ধীরগতি

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ১৬, ২০২৪ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার উথলীতে রেললাইনে ফাটলের ঘটনা ঘটেছে। এতে ধীরগতিতে ট্রেন চলাচল করছে বলে জানা গেছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার উথলীর তেতুলতলা-ঘোড়ামারা রেলগেটের অদূরে এ ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত লোডের কারণে লোহার পাতি চিড়ে গেছে। এটাকে ক্র্যাক বলা হয়। মেরামতের কাজ চলমান। স্থানীয় বিষয়টি দেখে দুটি লোকাল ট্রেন থামিয়ে দেয়। পরে এই লাইন থেকে এখন ১০ কিলোমিটার বেগে (ধীরগতি) ট্রেন চলাচল করছে। নাশকতার ঘটনা হতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা নাশকতার কোনো ঘটনা না।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় এক ব্যক্তি রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ রেললাইনে ফাটল দেখতে পান। বিষয়টি রেলপথের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের জানান। পরে আনসার সদস্যরা রেললাইনের ওপর লাল পতাকা টানিয়ে দর্শনা অভিমুখী একটি মালগাড়ি, খুলনা অভিমুখী এবং পার্বতীপুর অভিমুখী দুটি লোকাল ট্রেন ঘটনাস্থলের আগে থামিয়ে দেন। পরে ট্রেনগুলো ধীরে ধীরে ঘটনাস্থল অতিক্রম করে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) এস.এম. জাবীদ হাসান বলেন, এমন কোনো ঘটনা আমার জানা নেই। খোঁজ নিয়ে বিস্তারিত জানাব।

NA 3