চট্টগ্রামে গণহত্যা : শেখ হাসিনা-কাদেরসহ ৭৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে গণহত্যা : শেখ হাসিনা-কাদেরসহ ৭৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ২১, ২০২৪ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

কোটা সংস্কার আন্দোলনে গত জুলাইয়ে চট্টগ্রামে হত্যা, গণহত্যা ও নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৭৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় চট্টগ্রামে নিহত ফয়সাল আহমেদের পিতা জাকির হোসেন এ অভিযোগ দায়ের করেন।

তার আইনজীবী হলেন গাজী এম এইচ তামিম। আসামিরা হলেন, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন মাহতাব উদ্দিন আহমদ, আ.জ.ম নাছির উদ্দিন, রেজাউল করিম চৌধুরী, আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীসহ ৭৭ জন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ এর ৮ ধারানুসারে আসামিদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ এর ৩(২) ও ৪(১)/৪ (২) ধারা অনুযায়ী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।