ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির গ্রেপ্তার - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির গ্রেপ্তার

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ৯:১১ পূর্বাহ্ণ
Link Copied!

একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির গ্রেপ্তার হয়েছেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বনানীর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, শাহরিয়ার কবিরের বিরুদ্ধে মামলা রয়েছে। তাঁকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তাঁকে আদালতে সোপর্দ করা হবে।